মুর্শিদাবাদে বাইরে থেকে আসা বমাল মাদক কারবারিদের গ্রেপ্তার
দি নিউজ লায়ন; সোর্স ইনপুট মারফত তল্লাশি অভিযান চালিয়ে সাফল্য পেলো মুর্শিদাবাদের পুলিশ।হরিহরপাড়া থেকে প্রায় ২২কেজি গাঁজা সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিস। এই ঘটনায় বুধবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই কারবারিরা বাইরে থেকে এই মাদকদ্রব্য এনে বিক্রির চেষ্টা করছিল।
পুলিস খবর পেয়ে রামকৃষ্ণপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। তারা ওই এলাকারই বাসিন্দা। মুর্শিদাবাদের নারকটিক বিভাগের এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন, এই মাদক পাচার চক্রের আর কারা জড়িত রয়েছে তা ধৃতদের জেরা করে জানা হবে। তারা কোথা থেকে গাঁজা এনেছিল তা এখনও স্পষ্ট নয়।

Post a Comment